পরীক্ষামূলক প্রচার

Breaking News

পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

কক্সবাজারের ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খাল পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন শেষে শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে একটি সংক্ষিপ্ত জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কক্সবাজার অঞ্চলের উন্নয়ন ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তিনি জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন উদ্যোগ এবং পরবর্তী সময়ে তা অব্যাহত রাখার প্রসঙ্গ উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা একটি দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের অংশ, যা বাস্তবায়ন শুরু হয়েছে এবং এর সুফল জনগণ ইতোমধ্যে দেখতে পাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবেও উল্লেখ করেন তিনি।

সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা ও সুধী সমাবেশে অংশ নেন। সফর শেষে রাতে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত