খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সার্কিট হাউসে ৪৪টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে জাতীয় বেতন স্কেলে ৮ হাজার ২৫০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ জন, সাঁটমুদ্রাক্ষরিক সহকারী পদে ১ জন, ড্রাইভার পদে ৮ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ৯ জন, নিরাপত্তা প্রহরী পদে ১০ জন এবং মালী পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সাঁটমুদ্রাক্ষরিক সহকারী পদে বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। এসব পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং নির্ধারিত টাইপিং গতি থাকতে হবে। ড্রাইভার পদে আবেদনের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে। একইভাবে পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা প্রহরী ও মালী পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অন্যদিকে, খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্কিট হাউসে চারটি পদে ৭ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পরিচ্ছন্নতাকর্মী ১ জন, নিরাপত্তা প্রহরী ২ জন, দপ্তরী ১ জন এবং বেয়ারার ৩ জন। এসব পদে জাতীয় বেতন স্কেলের গ্রেড-২০ অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে ২০২৬ সালের ৫ এপ্রিল প্রকাশিত সরকারি গেজেট অনুসরণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম ৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। গ্রেড-১৬ পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা, অর্থাৎ মোট ১১২ টাকা এবং গ্রেড-২০ পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬...
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৪টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৭ জুলাই) দুপুরে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে...
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়...
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন আয়োজিত ‘জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে জমকালো এই ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আল আমিন। শিরোপানির্ধারণী চূড়ান্ত ম্যাচে মুখোমুখি লড়াইয়ে অংশ নেয় বোয়ালখালী দল ও কবাখালী দল। মাঠজুড়ে দুই দলের তীব্র...
বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া জরুরি গণবিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। একটি কুচক্রী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ওই বিজ্ঞপ্তিতে বগালেক, কেওক্রাডং এবং সুংসাং পাড়াসহ থানচি উপজেলার আওতাধীন সকল পর্যটন কেন্দ্র ও সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করার দাবি করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা। এ বিষ...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাবুছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় স্থানীয় জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। দীর্ঘ দিন ধরে এই দুর্গম এলাকার বাসিন্দারা তীব্র পানির সংকটে ভুগছিলেন। স্থানীয়দের এই কষ্ট দূর করতে সেনাবাহিনীর উদ্যোগে সেখানে গভীর নলকূপ ও পানি সরবরাহ অবকাঠামো স্থাপন করা হয়। সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার অসহায় ও সাধারণ মানুষ।