বান্দরবানের রুমা উপজেলার সদর থানাপাড়া এলাকায় অবস্থিত সেন্ট অ্যান্টনী ক্যাথলিক গির্জা পরিচালিত হোস্টেলের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী পাইহ্রুং প্রু (৯)-এর নিখোঁজ হওয়ার পর কৈক্ষংঝিরি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পাইহ্রুং প্রু রুমার টুঁঙ্গী পাড়ার পকসিং প্রুর ছেলে। গত ৮ সেপ্টেম্বর বিকেলে আনুমানিক ৪টার দিকে পাইহ্রুং প্রুসহ কয়েকজন শিক্ষার্থী হোস্টেলের বাইরে সাঙ্গু নদীর ঘাটে গোসল করতে গেলে গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। হোস্টেলে নিয়মিত গোসলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিশুদের বাধ্য হয়ে বাইরে নদীর ঘাটে যেতে হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। হোস্টেলে শিশুদের দেখাশোনার দায়িত্বে চারজন শিক্ষক (যাদের মধ্যে তিনজন স্কুলের শিক্ষক) থাকা সত্ত্বেও এত ছোট একজন শিক্ষার্থী কীভাবে হোস্টেল থেকে বের হয়ে নদীর ঘাটে চলে গেল, তা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা হোস্টেল কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য ও বাসিন্দারা জানান, হোস্টেলে ছোট শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মতো যথাযথ তদারকির অভাব রয়েছে এবং দায়িত্বশীল এক ব্যক্তি যথাযথভাবে না জানিয়ে প্রায় এক মাস ধরে অনুপস্থিত থাকায় হোস্টেল ব্যবস্থাপনায় শূন্যতা তৈরি হয়েছে। সন্তান হারানোর এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাবাসী এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
বান্দরবান পার্বত্য জেলায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব মারাত্মক রূপ ধারণ করেছে। আক্রান্ত হয়ে ইতোমধ্যে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুব্যবস্থা ও জরুরি যাতায়াত সুনিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি চিটি সূত্রে এই তথ্য জানা যায়। নোটিশে উল্লেখ করা হয়, জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আক...
বান্দরবানের রুমা উপজেলায় মহামারী আকারে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশুর নির্মম মৃত্যু এবং আরও একাধিক শিশুর মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকার ঘটনায় গোটা জেলাজুড়ে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। একটি শিশুর অকালমৃত্যু কেবল তার পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, বরং তা সমগ্র সমাজ ও রাষ্ট্র কাঠামোর জন্যও গভীর বেদনার বিষয়। প্রতিরোধযোগ্য একটি রোগে এভাবে শিশু মৃত্যুর মিছিল দুর্গম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার চরম নাজুকতা ও বিদ্যমান সীমাবদ্ধতাকেই আবার নতুন করে জনসমক্ষে উন্মো...
বান্দরবান জেলার রুমা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন। রবিবার (১৪ জুন) দুপুরে রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার (এসবিপি, পিএসসি) অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১১ জুন রুমা উপজেলার থানা পাড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্...
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মূলত এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই অতিরিক্ত ছুটির পরিবর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হ...
দেশের তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বান্দরবান জেলা পর্যায়ের আসর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে সাঁতার প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামে। সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার বুক সাঁতার, চিৎ সাঁতার, মুক্ত সাঁতার ও প্রজাপতি সাঁতার ইভেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে সদর উপজেলার রাও ম্রো ও রেমচং ম্...