আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মূলত এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই অতিরিক্ত ছুটির পরিবর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হবে। এছাড়া ২৪ মে রোববারও সরকারি অফিস খোলা থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতেই দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস এই ছুটির আওতায় থাকবে। তবে জরুরি সেবাসমূহ এই আদেশের বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, বন্দর কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরা ছুটির মধ্যেও দায়িত্ব পালন করবেন।
বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামিম আরা রিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজা। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ফু...
পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে সূচিত হলো নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটির কৃতী সন্তান এ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁর পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সরকারের এ সিদ্ধান্তকে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ভারসাম্য ও অংশীদারিত্বমূলক শাসনের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়টিতে একক নেতৃত্বের প্রচলন থাকলেও এবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর যৌথ দায়...
রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তবে এ সময় সঠিক খাদ্যাভ্যাস না থাকলে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সাহরিতে পুষ্টিকর ও পরিমিত খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া, তেল ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। পরিবর্তে ফলমূল, পর্যাপ্ত পানি, ডাল, সবজি ও সহজপাচ্য খা...
চট্টগ্রাম থেকে বিএনপির মন্ত্রিপরিষদের সদস্য করা নিয়ে জোর আলোচনা চলছে। ইতোমধ্যে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত হয়েছে। তালিকায় থাকা ছয়জনের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী এবং বাকি তিনজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।পূর্ণমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন— আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সাচিনং প্রু জেরীর নামও আলোচনায় রয়েছেন।প্রতিমন্ত্রী হিসেবে সম্ভাব্যদের মধ্যে রয়েছেন—মীর হেলাল উদ্দিন, সুফিয়ান, সাঈদ নোমান হয়, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দলের নীতিনির্ধ...