পরীক্ষামূলক প্রচার

Breaking News

কাপ্তাইয়ের বালুচরায় পাহাড় ধস: সড়কে যান চলাচল বন্ধ, কাজ করছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বালুচরা এলাকায় টানা অতিবৃষ্টির কারণে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে সড়কে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ রয়েছে। ​স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণের ফলে আজ সকালে সড়কের ওপর একটি বিশাল গাছ উপড়ে পড়ে। একই সময়ে পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর জমা হলে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ​বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার জানান, সোমবার রাত থেকে অতিবৃষ্টির কারণেই এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই সড়কে উভয় দিক থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় যেন কোনো দুর্ঘটনা না ঘটে। ​এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা স্থানীয় সাধারণ মানুষের সহায়তায় সড়ক থেকে গাছ কাটা এবং মাটি অপসারণের কাজ শুরু করেন। ​শেষ খবর পাওয়া পর্যন্ত, কাপ্তাই ফায়ার সার্ভিস, বন বিভাগ, পিডিবি এবং স্থানীয় এলাকাবাসী যৌথভাবে সড়কটি পরিষ্কার করে যানবাহন চলাচলের উপযোগী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বস্তির বিষয় হলো, আকস্মিক এই পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

$post['title']

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে পানি সংকট: পাঁচ ইউনিটের মধ্যে একটিতে নেমেছে উৎপাদন, মিলছে মাত্র ৪০ মেগাওয়াট

$post['title']

অকটেন ও পেট্রোল বিক্রি সরকারের নতুন নির্দেশনা

$post['title']

বান্দরবান স্টেডিয়ামে অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে বান্দরবানের জয়

$post['title']

কাপ্তাই সীতাঘাটে ১৭ মার্চ মহাবারুণী স্নান, ২০৩২ সালে মাসব্যাপী ঋষি কুম্ভমেলার ঘোষণা

$post['title']

পার্বত্য রাজনীতিতে নতুন অধ্যায়: মন্ত্রী দীপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন