অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারে ছয় চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০ থেকে ৪০টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, রামু থানায় দায়ের করা একটি অভিযোগ এবং গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে আটক চীনা নাগরিকদের কাছ থেকে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু সামগ্রীও পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। তবে মামলার নম্বর, আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। কক্সবাজারে আরও বিদেশি নাগরিক থাকার দাবি এদিকে পুলিশের একটি সূত্র দাবি করেছে, কক্সবাজারে অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে আরও বিপুলসংখ্যক বিদেশি নাগরিক জড়িত থাকতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, প্রায় ২০০ থেকে ৩০০ চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। ওই কর্মকর্তা আরও দাবি করেন, এসব বিদেশি নাগরিককে আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। তবে ২০০ থেকে ৩০০ বিদেশি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ কিংবা তারা কী ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। সি-প্যালেসে উঠেছিল চীনা নাগরিকদের একটি দল হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় ওই দলের কয়েকজনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন এবং হোটেলে অবস্থানকালে কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি হোটেল কর্তৃপক্ষ।
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক পদত্যাগের পর ফাঁকা হওয়া বঙ্গভবনের শীর্ষ আসনে কে বসছেন—তা নিয়ে জাতীয় রাজনীতিতে ব্যাপক কৌতুহল ও হিসাব-নিকাশ শুরু হয়েছে। গুঞ্জন ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রাজ্ঞ রাজনীতিক এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বজনীন গ্রহণযোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সংকটকালীন নেতৃত্বের কারণে দলীয় ও সাধারণ সর্বমহলেই তাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৭৭ বছর বয়সী এই বর...
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করা হয়। এই আয়োজনে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে। ডাক টিকিট প্রকাশকালে প্রধানমন্ত্রীর সাথে...
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তির ছবির চেয়ে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্...
জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল জাতীয় বাজেট। নতুন অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আজ ১ জুলাই (বুধবার) থেকেই এই বাজেট আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে। তিন সপ্তাহের দীর্ঘ আলোচনা, সমালোচনা এবং একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর পর ৩০ জুন (মঙ্গলবার) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেটটি পাস হয়। এটি দেশের ৫৫তম বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট। এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন...
কুষ্টিয়ায় ৬ হত্যা ও উসকানির দায়ে দোষী সাব্যস্ত জাসদ নেতা ইনু, সাজা ১০ বছর ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্...