আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মূলত এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই অতিরিক্ত ছুটির পরিবর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হবে। এছাড়া ২৪ মে রোববারও সরকারি অফিস খোলা থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতেই দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস এই ছুটির আওতায় থাকবে। তবে জরুরি সেবাসমূহ এই আদেশের বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, বন্দর কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরা ছুটির মধ্যেও দায়িত্ব পালন করবেন।
অ্যাকশনএইড বাংলাদেশ সম্প্রতি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ পদের নাম: অফিসার শূন্য পদ: ০১ কাজের সময়সূচি: ফুল-টাইম কাজের ধরন: চুক্তিভিত্তিক শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ বছর বেতন: ৮০৫৬০ টাকা (প্রতি মাসে) কর্মস্থল: কক্সবাজার আবেদনের শেষ দিন: ১৫ জুন, ২০২৫ বিস্তারিত দেখুন এখানে
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। পশ্চিমাঞ্চলের এই টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ হিট বা টিকিট ক্রয়ের চেষ্টা করা হয়েছে। Advertisement এর আগে পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। এরপর দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। রোববার (২৫ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এসব তথ্য জানিয়েছে। রে...
ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার কারণে তীব্র জলজটের হয়েছে। যার ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। Advertisement রোববার (২৫ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্যাপক বৃষ্টিতে মোতি বাগ, মিন্টো রোড এবং দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-সংলগ্ন এলাকায় তীব্র জলজট দেখা যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১১ টা ৩০ থেকে ভোর ৫টা ৩০ পর্যন্ত ছয় ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই সময়ে ৮১.২ মিলিমিটার...
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময় দল গুছানোর কাজটা করছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসছে আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টানতে চায় তারা। এছাড়াও সৌম্য সরকারের দিকে নজর দিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। Advertisement দলের পরিচালক শানিয়ান তানিম শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার... আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সাধারণত টি-টোয়েন্টি দলে থাকেন না, তাই তখন...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়েছে। Advertisement এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে। শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায়...