নাইক্ষ্যংছড়ি থেকে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন চানুচিং তংচংগ্যা। তিনি নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ. কালাম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন চানুচিং তংচংগ্যা। পথে কক্সবাজারের রামু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তাকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ৯টার দিকে চানুচিং তংচংগ্যার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার স্বজনরা। নিহত চানুচিং তংচংগ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু গর্জনবনিয়া এলাকার বাসিন্দা। এইচএসসি পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথেই তার মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের মাতম। চানুচিংয়ের অকাল মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন তরুণ শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছ থেকে দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আইনগত পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে ২০২৬-২৭ অর্থবছরে ২৪ জন গরিব, দুস্থ, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীর মাঝে ৯৪ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী...
বান্দরবান পার্বত্য জেলায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব মারাত্মক রূপ ধারণ করেছে। আক্রান্ত হয়ে ইতোমধ্যে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুব্যবস্থা ও জরুরি যাতায়াত সুনিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি চিটি সূত্রে এই তথ্য জানা যায়। নোটিশে উল্লেখ করা হয়, জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আক...
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে বাংলাদেশি দাবি করে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদ প্রদর্শন করলেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়। গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে বিজিবির রেজুপাড়া বিওপি এবং পুলিশের একটি যৌথ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আট...
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার বিভিন্ন স্থানে বন্যার পানি প্রবেশ করেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তুমব্রুর কোনারপাড়া, মধ্যপাড়া, বাজারপাড়া, পশ্চিমকোল, ফকিরাগুনা ও উত্তরপাড়াসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এছাড়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার পানি ঢুকে পড়েছে, ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অনেক পরিবার। অনেকের রান...
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পাহাড়ি ছড়ার পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে আলিয়া সোলতানা নামে ৫ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি ছড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিয়া সোলতানা স্থানীয় বাসিন্দা শফি আলমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শিশু আলিয়া সোলতানা রাঙ্গাঝিরি ছড়ার পাশে নামলে হঠাৎ উজান থেকে আসা পানির তীব্র স্রোতে ভেসে যায়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ছড়ার পানিতে নেমে তল্লাশি শুরু...