পার্বত্য চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সংকট হলো পানি। তাই পাহাড়ি জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে এখানকার ঝর্ণাগুলোকে অবিলম্বে পুনরুজ্জীবিত ও সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু। আন্তর্জাতিক সংস্থা আইসিআইএমওডি (ICIMOD)-এর প্রদর্শিত সমাধানগুলো থেকে শিক্ষা নিয়ে সফল পদ্ধতিগুলো পুরো পার্বত্য অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ওপর তিনি বিশেষ জোর দেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন। পানির সংকট নিররণে ‘এইচআই-সিএএস’ প্রকল্পের প্রশংসা বৈঠকে পার্বত্য চট্টগ্রামে নিরাপদ ও নির্ভরযোগ্য পানীয় জলের ব্যবস্থাকে অন্যতম প্রধান উন্নয়ন অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন মন্ত্রী সাচিং প্রু। তিনি স্থানীয় পানি সংকট নিরসন এবং স্প্রিংশেড তথা ঝর্ণা ও পানির উৎস পুনরুজ্জীবিতকরণে আইসিআইএমওডি-এর ‘এইচআই-সিএএস’ (HI-CAS) প্রকল্পের উদ্যোগকে স্বাগত জানান। মন্ত্রী স্পষ্ট করেন যে, এই প্রকল্পটিকে অবশ্যই সফল হতে হবে এবং এর বাস্তবায়ন ও প্রসারে মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। জলবায়ু সহনশীলতা ও সমন্বিত উদ্যোগ আলোচনাকালে পার্বত্য অঞ্চলে জলবায়ু অভিযোজন, পানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পাহাড়ি অঞ্চলের মানুষের প্রকৃত চাহিদা ও বাস্তবতার নিরিখে জলবায়ু অভিযোজন সংক্রান্ত বিনিয়োগ নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আইসিআইএমওডি, স্থানীয় প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। তথ্য-ভিত্তিক, স্থানীয় উপযোগী ও গ্রহণযোগ্য সমাধানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে মন্ত্রণালয় ও আইসিআইএমওডি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মূলত এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই অতিরিক্ত ছুটির পরিবর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হ...
প্রথমবারের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায় সরকারি সফর করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি। সফরকালে তিনি খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় জেলার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং পার্বত্য অঞ্চলের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে ট...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মাকে বান্দরবানে প্রথম আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বান্দরবান প্রেসক্লাব। শনিবার শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং বান্দরবানের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিক...
ঈদের টানা ছুটিকে ঘিরে জেলায় পর্যটকদের ব্যাপক সমাগম দেখা গেছে। প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু এখানে ছুটে এসেছেন। সবুজ পাহাড়, মেঘের লুকোচুরি আর ঝর্ণার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পর্যটকেরা জেলার প্রায় সব দর্শনীয় স্থানগুলোকে উৎসবমুখর করে তুলেছেন। বিশেষ করে , , এবং এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আলুটিলা গুহার ভেতরে প্রবেশের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পর্যটকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে, আর ঝর্ণার ঠাণ্ডা পানি ও ঝুলন্ত সেতুর দোলনায় তারা বাড়ত...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে অকটেন ও পেট্রোল বিক্রি কমাতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেল—বিশেষ করে অকটেন ও পেট্রোলের গড় বিক্রি পূর্বের তুলনায় ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,...