কক্সবাজারের টেকনাফে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে কথিত 'বন্দুকযুদ্ধে' হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। প্রসিকিউশনের তদন্ত রিপোর্ট পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন। একইসঙ্গে মামলায় অভিযুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং গ্রেপ্তার থাকা আসামিদের 'শোন অ্যারেস্ট' দেখানো হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, তদন্তকারী কর্মকর্তা একরাম হত্যাকাণ্ডে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পেয়ে রিপোর্ট দাখিল করেছেন। এর ওপর ভিত্তি করেই আদালতে ফরমাল চার্জ দেওয়া হলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, "সাবেক এমপি আবদুর রহমান বদির নিখুঁত নকশা (মেটিকুলাস ডিজাইন) ও পরিকল্পনায় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল। একরামুল হক ছিলেন বদির রাজনৈতিক ও এলাকার প্রধান প্রতিপক্ষ। একরামকে হত্যার পর তার বিভিন্ন সম্পত্তি কৌশল খাটিয়ে আত্মসাৎ করেছিলেন এই বদি। মূলত পুরো ঘটনার নেপথ্য নায়ক ছিলেন তিনিই।" উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। মৃত্যুর ঠিক পূর্বমুহূর্তে ফোনে ছোট মেয়ের আকুতি—"আব্বু তুমি কান্না করতেছ যে..." এবং এরপর গুলির শব্দসহ কল রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনার ঝড় ওঠে। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর 'ক্রসফায়ার' ও বন্দুকযুদ্ধের গল্প নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছিল। দীর্ঘ দিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক এমপি আবদুর রহমান বদি, র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ, কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান তুষার, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম মিনু, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন ওরফে রাজন, স্কোয়াড্রন লিডার নাজমুস মাহমুদ ওরফে রাজু এবং লেফট্যানেন্ট কমান্ডার আশিকুর রহমান ওরফে সৈকত।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নগরীর আতুরার ডিপো এলাকার একটি চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— নগরীর পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার আলমগীর হোসেন সজীব (২০)। আজ শনিবার সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে...
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মো. আমির হোসেন প্রায় ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং মসজিদের দোতলার একটি কক্ষে বসবাস করতেন। মঙ্গলবার বিকেলে তিনি আসরের নামাজে ইমামতি করলেও মাগরিব ও এশার নামাজের সময় তাঁকে না পেয়ে মুসল্লিদের সন...
চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি পুলিশ ফাঁড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থ...
বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া জরুরি গণবিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। একটি কুচক্রী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ওই বিজ্ঞপ্তিতে বগালেক, কেওক্রাডং এবং সুংসাং পাড়াসহ থানচি উপজেলার আওতাধীন সকল পর্যটন কেন্দ্র ও সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করার দাবি করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা। এ বিষ...
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি গ্রামসংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেণু পোনা ধরতে গিয়ে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা বেগম আরও দুই নারী জেলের সঙ্গে শ্যালা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে মাছের পোনা সংগ্রহ করছিলেন। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে হঠাৎ একটি কুমির পানির নিচ থেকে উঠে এসে তাঁকে টেনে নদীর মাঝের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর দুই নারী জেলে পোনা ধরার জা...