ঢাকার পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন Tarique Rahman। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাতে তিনি পল্লবীতে রামিসার বাসায় গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া নিহত শিশুর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন...
দেশে চরম উদ্বেগ ও আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের ওপর যৌন সহিংসতা ও নৃশংসতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন জেলায় চারজন অবুঝ শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার পর অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। একের পর এক ঘটে যাওয়া এসব রোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ড সামাজিক নিরাপত্তা ও মূল্যবোধের চরম অবক্ষয়কে ফুটিয়ে তুলেছে। সম্প্রতি ঘটে যাওয়া এই ৪টি পৈশাচিক ঘটনার বিবরণ নিচে তুলে ধরা হলো: মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যা গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্ত...
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মূলত এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই অতিরিক্ত ছুটির পরিবর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হ...
বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বিগত ১৮০ দিনে গৃহীত প্রচার কার্যক্রম ও উন্নয়নমূলক অর্জন তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনস্থ লামা তথ্য অফিস (লামা-আলীকদম-নাইক্ষ্যংছড়ি) এ ব্রিফিংয়ের আয়োজন করে। লামা তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। ব্রিফিংয়ে জানানো...
বান্দরবানে নতুন ধারার গণমাধ্যম “এশিয়া পোস্ট”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে বান্দরবান প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট মাধবী মারমা। তিনি বলেন, গণমাধ্যম দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সা...