টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে গত ৮ জুলাই জারিকৃত গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে এই নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ানো হলো। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় জেলার সকল পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও ট্যুর অপারেটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাইন্দা ক্যাফে এন্ড রিসোর্টে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “তুমি রবে নিরবে…” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হবে। আগামী ৭ মে ২০২৬, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন প্রভাত চন্দ্র ত্রিপুরা (বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম শাখা), দানিয়েল ত্রিপুরা ও অন্তু চাকমা। আবৃত্তি করবেন বিক্রম ত্রিপুরা। এছাড়া অনুষ্ঠ...
পার্বত্য জেলা বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ‘সাংগ্রাই’ উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদ। “মাহা সাংগ্রাইং পোয়েং’র উপলক্ষে ঐক্যের বন্ধনে শান্তি ও সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৩ এপ্রিল সকাল ৯টায় উজানী পাড়া বিসিক মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কস...
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম পাহাড়ি পথে চলাচলের অন্যতম প্রধান বাহন “চাঁদের গাড়ি” শুধু একটি যানবাহন নয়, বরং এটি পাহাড়ি জনপদের জীবনসংগ্রাম, উদ্ভাবনশীলতা এবং সংস্কৃতির প্রতীক। খাড়া, পিচ্ছিল ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় যেখানে আধুনিক যানবাহন প্রায় অচল, সেখানে এই বিশেষভাবে তৈরি গাড়িগুলোই হয়ে উঠেছে মানুষের নির্ভরযোগ্য সঙ্গী। বিশেষ করে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায় এটি যাত্রী ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চাঁদের গাড়ির ইতিহাস বিশ্লেষণ করলে...
রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তবে এ সময় সঠিক খাদ্যাভ্যাস না থাকলে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সাহরিতে পুষ্টিকর ও পরিমিত খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া, তেল ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। পরিবর্তে ফলমূল, পর্যাপ্ত পানি, ডাল, সবজি ও সহজপাচ্য খা...
প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ নেবেন না—ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের এমন ঘোষণায় তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রজাতন্ত্র দিবসে নতুন ছবির গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না।’ হঠাৎ এই ঘোষণায় ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিস্ময় ছড়িয়ে পড়ে। তবে সংগীত ছাড়ছেন না—এ কথাও স্পষ্ট করেন অরিজিৎ। তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করবেন এবং চলতি বছরে...