পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং যুবসমাজের ইতিবাচক বিকাশের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে আয়োজিত “লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জুন) বিকালে লংগদু উপজেলা পরিষদ মাঠে জাঁকজমকপূর্ণ এই ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শত শত ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টের চূড়ান্ত ও ফাইনাল খেলায় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন ফুটবল একাদশ এবং বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেও গোলশূন্য ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে খেদারমারা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাইনীমুখ ইউনিয়ন ফুটবল একাদশ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন খোকন চাকমা এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন ঝন্টু দাস। প্রধান অতিথি তাদের হাতেও ব্যক্তিগত সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, “খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ ও যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই।” তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে নিয়মিতভাবে জনকল্যাণমূলক ও ক্রীড়াভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মাঝে এই সম্প্রীতির ধারা বজায় রাখতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে “লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, গত ১৩ জুন লংগদু জোনের আওতাধীন লংগদু উপজেলার ৭টি এবং বাঘাইছড়ি উপজেলার ২টি সহ মোট ৯টি ইউনিয়ন দলের অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সামরিক কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা পদত্যাগ না করেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ২১ এপ্রিল তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। তবে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই নিশ্চিত করেন যে, মাধবী মারমা এখনো জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। চেয়ারম্যান বলেন, “তিনি এখনো সদস্য হিসেবে আছেন। মৌখি...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে অকটেন ও পেট্রোল বিক্রি কমাতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেল—বিশেষ করে অকটেন ও পেট্রোলের গড় বিক্রি পূর্বের তুলনায় ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,...
বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামিম আরা রিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজা। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ফু...
পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে সূচিত হলো নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটির কৃতী সন্তান এ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁর পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সরকারের এ সিদ্ধান্তকে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ভারসাম্য ও অংশীদারিত্বমূলক শাসনের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়টিতে একক নেতৃত্বের প্রচলন থাকলেও এবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর যৌথ দায়...
রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তবে এ সময় সঠিক খাদ্যাভ্যাস না থাকলে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সাহরিতে পুষ্টিকর ও পরিমিত খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া, তেল ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। পরিবর্তে ফলমূল, পর্যাপ্ত পানি, ডাল, সবজি ও সহজপাচ্য খা...