দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে গত ২৩ জুলাই মিল্টন দস্তিদারকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই কারাগারেই আটক রয়েছেন। কারাগারে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে জানানো হয়। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করতে পারবেন না এবং অন্য কোনো পদেও দায়িত্ব পালন করতে পারবেন না। এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামণি বলেন, দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে পিআইও মিল্টন দস্তিদার কারাগারে থাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তার কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি তার স্থলে নতুন একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। প্রসঙ্গত, মিল্টন দস্তিদার বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখে পড়েন। এসব অভিযোগের মধ্যে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে দায়ের করা মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
রোয়াংছড়িতে বান্দরবান জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে বিএনপি ও অঙ্গসংগঠনের সংবর্ধনা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় রোয়াংছড়ির কৃতি সন্তান বাবু মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছে রোয়াংছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক জমকালো ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। ফুল দিয়ে বরণ করার সময় উ...
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১৮ আগস্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়...
সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়িতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন জামান। সভায় বক্তারা পাহাড়ি এলাকায় মৎস্য সম্...
পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘব এবং জীবনমান উন্নয়নের নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লুংলেই পাড়ায় স্থাপন করা হয়েছে এক যুগান্তকারী সৌরচালিত সুপেয় পানির পাম্প। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাস্তবায়িত এই মানবিক প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) দুপুর ২:৩০ ঘটিকায় বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থ...
বান্দরবান পার্বত্য জেলায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব মারাত্মক রূপ ধারণ করেছে। আক্রান্ত হয়ে ইতোমধ্যে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুব্যবস্থা ও জরুরি যাতায়াত সুনিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি চিটি সূত্রে এই তথ্য জানা যায়। নোটিশে উল্লেখ করা হয়, জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আক...