বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে মুখরিত র্যালির পর অনুষ্ঠিত পথসভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নাজেমুল ইসলাম চৌধুরী ও প্যানেল চেয়ারম্যান মহরমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পথসভায় লামা থানার ওসি আজিজনগর ইউনিয়নের সব ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দেন। পাশাপাশি মাদক কারবারি ও সেবীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি মাদক প্রতিরোধে পরিবার, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকা জরুরি। সভায় স্থানীয় জনগণ মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো প্রতিনিধি না রাখার প্রতিবাদে এবং লামা উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে লামাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) লামা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লামা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি রিফায়ুল ইসলাম, সমাজকর্মী ও সাংবাদিক আবদুল করিম, সাংবাদিক নজরুল ইসল...
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুজ্জাখেলা পাড়ায় দীর্ঘদিন ধরে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ৩০ থেকে ৪০টি পরিবার। এলাকাবাসীর চলাচলের প্রধান বাধা ফাইতং খাল। শুষ্ক মৌসুমে কোনোভাবে খাল পারাপার করা গেলেও বর্ষায় পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে যায়। অনেক সময় বুকসমান পানির স্রোত পেরিয়ে স্থানীয়দের চলাচল করতে হয়। এতে নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের পাশাপাশি অসুস্থ রোগীদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়। স্থানীয়রা জানান, রাতে কোনো রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রু...
বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৬.২৫ লিটার চোলাই মদসহ থোয়াইং অং ছিং মার্...
বান্দরবানের লামা থানাধীন ৭ নম্বর ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মাদকবিরোধী পথসভা, র্যালি ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সভাপতিত্বে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন...
বান্দরবানের লামা বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় বৈধ গাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে একের পর এক আদালতে মামলা করার অভিযোগ উঠেছে। মামলার ভয় দেখিয়ে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার এই অভিযোগ উঠেছে মো. উসমান গণি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত উসমান গণি লামা পৌরসভা এলাকার নয়াপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তার এই হয়রানিমূলক কর্মকাণ্ডে চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন বন কর্মকর্তা ও ব্যবসায়ীরা। লামা বন বিভাগ সূত্রে জানা গেছে, উসমান গণি একজন চিহ্নিত বনদস্যু। গত ২০২৫ সালের ২৯ জুন ল...