বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার পরিস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রয়োজনীয় ওরস্যালাইন, স্যালাইন, ওষুধ ও চিকিৎসকের ঘাটতির কারণে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে অনেক চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যদিও ঈদের আগে বিজিবি ও স্বাস্থ্য বিভাগের টিম গিয়ে চিকিৎসা দিয়েছিল, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইউপি সদস্যদের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে শিশু, নারী ও বৃদ্ধসহ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকেই চিকিৎসা পেয়ে সুস্থ হলেও এখনো বেশ কিছু রোগী পানিশূন্যতায় ভুগছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি থাকায় চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। দূরবর্তী এলাকায় বসবাসকারী দরিদ্র রোগীদের অনেকেই উপজেলা বা জেলা হাসপাতালে যেতে পারছেন না। স্থানীয় ফার্মেসিগুলোতেও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসক ও ওষুধের অভাব থাকায় জরুরি সেবা ব্যাহত হচ্ছে। ঈদের ছুটির কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দেশের তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বান্দরবান জেলা পর্যায়ের আসর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে সাঁতার প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামে। সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার বুক সাঁতার, চিৎ সাঁতার, মুক্ত সাঁতার ও প্রজাপতি সাঁতার ইভেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে সদর উপজেলার রাও ম্রো ও রেমচং ম্...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মাকে বান্দরবানে প্রথম আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বান্দরবান প্রেসক্লাব। শনিবার শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং বান্দরবানের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিক...
বান্দরবান, ০৭ মে ২০২৬: বান্দরবান পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। বৃহস্পতিবার তিনি পুলিশ সুপারের কার্যালয়, বান্দরবানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিদায়ী পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের নিকট থেকে বান্দরবান পার্বত্য জেলার দায়িত্বভার গ্রহণ করেন মোঃ ওহাবুল ইসলাম...
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা পদত্যাগ না করেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ২১ এপ্রিল তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। তবে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই নিশ্চিত করেন যে, মাধবী মারমা এখনো জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। চেয়ারম্যান বলেন, “তিনি এখনো সদস্য হিসেবে আছেন। মৌখি...
বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার (১৯ এপ্রিল ২০২৬) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সভায় পুলিশ সুপার বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ এবং এ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান। তিনি সরকারের এই উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার একটি গুরুত্বপূর...