রাঙ্গামাটি জেলার সাজেক এলাকায় ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। আজ এক বিবৃতিতে জোটের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির প্রত্যাশা করছেন। কিন্তু সন্ত্রাস, অস্ত্রের ভয় দেখানো এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টির মতো কর্মকাণ্ড সেই প্রত্যাশাকে ব্যাহত করছে। কোনো ব্যক্তি বা সংগঠনেরই সাধারণ মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অধিকার নেই। বিবৃতিতে আরও বলা হয়, সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, অপহরণ, হুমকি ও সহিংসতার মতো ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং এলাকার শান্তি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানায় জোটটি। সিএইচটি সম্প্রীতি জোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সাজেকের সাম্প্রতিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেকোনো অভিযোগ বা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ যেন নিরাপদে চলাচল, বসবাস ও জীবিকা নির্বাহ করতে পারেন, তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জোটের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অবৈধ অস্ত্রের ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা সহিংসতার মাধ্যমে প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ জন্য সব পক্ষকে সংযত আচরণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তাঁরা। বিবৃতিতে সিএইচটি সম্প্রীতি জোট পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সাজেকের মানুষকে আতঙ্কমুক্ত পরিবেশে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা জানানো হয়।
তিন পার্বত্য জেলা পরিষদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ়করণ এবং সমন্বিত উন্নয়নের লক্ষ্য নিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা। আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্যোগে খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানদ্বয়কে এই উষ্ণ ও প্রীতিময় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা পর্ব শেষে তিন জেলার জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্ব...
রাঙামাটি সদর উপজেলার ভেদভেদি ও মানিকছড়ি এলাকায় দুটি এলপি গ্যাস (অটোগ্যাস) ফিলিং স্টেশনে এলপি গ্যাসের সুষ্ঠু সরবরাহ, বিতরণ ও বিপণন ব্যবস্থা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ এই অভিযান পরিচালনা করেন। ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে এলপি গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে এ সময় ফিলিং স্টেশনগুলোর স্টক রেজিস্টার, মজুদ পরিস্থিতি, মূল্যতালিকা, ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক অধ...
রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কাউখালী উপজেলা একাদশকে ৩১-২৪ পয়েন্টে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জুরাছড়ি উপজেলা একাদশ। রোববার (৪ অক্টোবর) সকালে রাঙামাটি জেলার কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা...
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবার, মাদক সেবন ও বিভিন্ন অভিযোগে দুই কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদক কারবারের অভিযোগে মো. বাবু (২৪), সাইফুল ইসলাম প্রকাশ মানিক (৪৫), সাইফী হাসান ওরফে পিয়েল (২৩) এবং মো....
শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য ও সার্বিক বিষয় তুলে ধরা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন,...