রাঙ্গামাটি জেলার সাজেক এলাকায় ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। আজ এক বিবৃতিতে জোটের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির প্রত্যাশা করছেন। কিন্তু সন্ত্রাস, অস্ত্রের ভয় দেখানো এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টির মতো কর্মকাণ্ড সেই প্রত্যাশাকে ব্যাহত করছে। কোনো ব্যক্তি বা সংগঠনেরই সাধারণ মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অধিকার নেই। বিবৃতিতে আরও বলা হয়, সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, অপহরণ, হুমকি ও সহিংসতার মতো ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং এলাকার শান্তি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানায় জোটটি। সিএইচটি সম্প্রীতি জোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সাজেকের সাম্প্রতিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেকোনো অভিযোগ বা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ যেন নিরাপদে চলাচল, বসবাস ও জীবিকা নির্বাহ করতে পারেন, তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জোটের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অবৈধ অস্ত্রের ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা সহিংসতার মাধ্যমে প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ জন্য সব পক্ষকে সংযত আচরণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তাঁরা। বিবৃতিতে সিএইচটি সম্প্রীতি জোট পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সাজেকের মানুষকে আতঙ্কমুক্ত পরিবেশে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা জানানো হয়।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী এক অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর গর্ভে থাকা অনাগত সন্তানটিও মারা গেছে। আজ শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেক ইউনিয়নের চাম্পাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষিকার নাম সুমন্তি চাকমা (৩০)। তিনি সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে...
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এবং রূপকারী ইউনিয়নের দুইটিলা সেনাক্যাম্প এলাকায় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোন এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে। বুধবার (১ এপ্রিল) সকালে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সাধারণ মানুষের হাতে এসব গ...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) শনিবার দুপুরে কান্তালং বিওপি থেকে লিংক টহল চলাকালে হঠাৎ বাঁ হাত ও বাঁ পায়ে তীব্র ব্যথা ও অবশভাব অনুভব করেন। পরে তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিএমএই...
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মূলত এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই অতিরিক্ত ছুটির পরিবর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হ...
পার্বত্য অঞ্চলে ক্রীড়া প্রতিভা বিকাশে সরকার একা নয়, সমাজের সব ক্রীড়াপ্রেমী ও সংগঠকদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, “পার্বত্য এলাকায় ইতোমধ্যে ঋতুপর্ণার মতো প্রতিভা তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” রোববার বিকেলে চিংহ্লা মং মারী স্টেডিয়াম-এ অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্...