পার্বত্য জেলা বান্দরবানে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও মহাকাশ গবেষণার আগ্রহ তৈরির লক্ষ্যে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে International Astronomical Union (IAU-OAE) এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোনমি এডুকেশন কো-অর্ডিনেটরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনিউল ফেরদৌস বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে এই উদ্যোগ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাধারা গঠনে সহায়ক হবে। বান্দরবানে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনিউল ফেরদৌস ও আমন্ত্রিত অতিথিদের সাথে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ। 'IAU-OAE শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম ২০২৬'-এর আওতায় আয়োজিত এই কর্মশালায় জেলার প্রায় ৩০ জন বিজ্ঞান ও গণিত শিক্ষক অংশ নিচ্ছেন। বুয়েটের অধ্যাপক ড. ফখরুল ইসলাম মান্নান মোহাম্মদী এবং চুয়েটের অধ্যাপক ড. উত্তম কুমার দে-সহ বিশিষ্ট শিক্ষাবিদদের তত্ত্বাবধানে প্রশিক্ষণে আধুনিক ও ব্যবহারিক শিক্ষা পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা দক্ষ হয়ে উঠবেন এবং তৃণমূল পর্যায়ে জ্যোতির্বিজ্ঞানের জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে সহজভাবে পৌঁছে দিতে সক্ষম হবেন।
ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার কারণে তীব্র জলজটের হয়েছে। যার ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। Advertisement রোববার (২৫ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্যাপক বৃষ্টিতে মোতি বাগ, মিন্টো রোড এবং দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-সংলগ্ন এলাকায় তীব্র জলজট দেখা যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১১ টা ৩০ থেকে ভোর ৫টা ৩০ পর্যন্ত ছয় ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই সময়ে ৮১.২ মিলিমিটার...
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময় দল গুছানোর কাজটা করছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসছে আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টানতে চায় তারা। এছাড়াও সৌম্য সরকারের দিকে নজর দিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। Advertisement দলের পরিচালক শানিয়ান তানিম শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার... আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সাধারণত টি-টোয়েন্টি দলে থাকেন না, তাই তখন...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়েছে। Advertisement এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে। শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায়...
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রজনী আক্তার তুশি (৩৮)। Advertisement শনিবার রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। জানা যায়, রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার আবুল কাশেমের মেয়ে। ফতুল...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল (২৮) ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক...