রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তবে এ সময় সঠিক খাদ্যাভ্যাস না থাকলে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সাহরিতে পুষ্টিকর ও পরিমিত খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া, তেল ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। পরিবর্তে ফলমূল, পর্যাপ্ত পানি, ডাল, সবজি ও সহজপাচ্য খাবার গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। পাশাপাশি সাহরিতে কার্বোহাইড্রেট ও প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করলে সারাদিন কাজের শক্তি পাওয়া যায়। এছাড়া, ফাস্টফুড ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন তারা। রমজানে সুস্থ থাকতে ধূমপান ও অতিরিক্ত চা-কফি পরিহার করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতন খাদ্যাভ্যাস শুধু রমজানে নয়, সারা বছর সুস্থ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রজনী আক্তার তুশি (৩৮)। Advertisement শনিবার রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। জানা যায়, রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার আবুল কাশেমের মেয়ে। ফতুল...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল (২৮) ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক...
আশুগঞ্জ থানার ওসি মোহা. বিল্লাল হোসেন। তার নিয়ন্ত্রণে মাদক ব্যবসা। তিনি মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন। অভিযোগ পাওয়া গেছে, মাদককারবারিদের তার সাহায্য করার বিষয়টি ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। রাত ১২টার পর থেকে রাতভর মাদককারবারিসহ বিভিন্ন স্থানে মদের আড্ডায় সময় কাটান ওসি। Advertisement অবৈধ মাদক ও ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা। অভিযোগ রয়েছে, পুলিশের সহযোগিতায় এবং মাসোহারার মাধ্যমে নিয়মিত ইয়াবা, ফে...
সরকারি কর্মচারী না হয়েও করছেন প্রকল্পের সব ধরনের কাজ। ফাইল স্বাক্ষর থেকে শুরু করে, বদলি, দাপ্তরিক কাজ, প্রকল্পের বিল পাস সবই করছেন তারা। প্রকল্প কর্মকর্তার বিশেষ সহকারী হিসেবে পরিচিত পাওয়া এই দুই ব্যক্তি হলেন- কুষ্টিয়া জেলার শাওন ইসলাম ও বগুড়া জেলার শাকিল আহম্মেদ রকি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রহমান গত বছরের ডিসেম্বর যোগদার করেই নিজ ক্ষমতা বলে ওই দুইজনকে চিতলমারীতে নিয়ে আসেন। Advertisement নাম প্রকাশ না করার শর্তে পিআইও অফিসের এক কর্মচারী বলেন, ‘ওই দুই ব্...
ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয়। এর জন্য নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। Advertisement রোববার (২৫ মে) ফার্মগেটে সুশীল সমাজের সঙ্গে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ প্রায় ৬ মাস হয়ে গেল। এই সময়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কিছু বিষয়ে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে একমত হ...