পরীক্ষামূলক প্রচার

Breaking News

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে বান্দরবানে শুরু তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর উপ-পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, বাংলাদেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় ফলের গুরুত্ব অপরিসীম। পার্বত্য জেলা বান্দরবানের আবহাওয়া ও মাটি দেশীয় ও বিদেশি নানা জাতের ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে আরও উৎসাহিত করার পাশাপাশি উৎপাদিত ফল সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ফল চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণ সম্ভব। এ জন্য সবাইকে বেশি বেশি ফলের গাছ রোপণ ও ফল চাষ সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। এছাড়াও বিভিন্ন কৃষক, চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থী ও বিভিন্ন চাষির মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করেন। তিনদিনব্যাপী এ মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত