বিলাইছড়ি জোনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিলাইছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে। ২০ জুন (শনিবার) বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে বিলাইছড়ি জোন হেডকোয়ার্টার এলাকা, বিলাইছড়ি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের জনসমাগমস্থল থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, বোতল ও পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। একই সাথে সেনাসদস্যরা স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করেন এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বিলাইছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ ফখরুল আবেদীন জানান, বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ একটি ভয়াবহ অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছে, যা আমাদের মাটি, পানি ও সামগ্রিক ইকোসিস্টেমকে বিপন্ন করে তুলছে। বিশেষ করে রাঙ্গামাটির মতো পার্বত্য ও পর্যটনসমৃদ্ধ এলাকায় প্লাস্টিক বর্জ্যের যত্রতত্র ব্যবহার এখানকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এক বিরাট হুমকি। তিনি আরও উল্লেখ করেন, বিলাইছড়ি জোনের এই বর্জ্য অপসারণ অভিযান কেবল একটি সাময়িক পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, বরং পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে এক জোরালো প্রতিরোধ ও সচেতনতার বার্তা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম পরিবেশ দূষণ হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে অকটেন ও পেট্রোল বিক্রি কমাতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেল—বিশেষ করে অকটেন ও পেট্রোলের গড় বিক্রি পূর্বের তুলনায় ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,...
বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামিম আরা রিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজা। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ফু...
পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে সূচিত হলো নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটির কৃতী সন্তান এ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁর পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সরকারের এ সিদ্ধান্তকে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ভারসাম্য ও অংশীদারিত্বমূলক শাসনের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়টিতে একক নেতৃত্বের প্রচলন থাকলেও এবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর যৌথ দায়...
রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তবে এ সময় সঠিক খাদ্যাভ্যাস না থাকলে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সাহরিতে পুষ্টিকর ও পরিমিত খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া, তেল ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। পরিবর্তে ফলমূল, পর্যাপ্ত পানি, ডাল, সবজি ও সহজপাচ্য খা...