বান্দরবানের লামা পৌরসভার কুড়ালিয়ার টেক এলাকায় ৫নং ওয়ার্ড যুবদল নেতা শাহীন আলমের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) সকালে নিজ তামাক ক্ষেতে কাজ করার সময় এ হামলা চালানো হয়।
এ ঘটনায় আহত শাহীন আলম লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আনু মিয়া, নূরুন্নবী, নাজমা আক্তারসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে হামলাকারীরা পরিকল্পিতভাবে শাহীন আলমকে মারধর করে গুরুতর আহত করে এবং তার তামাক ক্ষেত নষ্ট করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
লামা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।