পরীক্ষামূলক প্রচার

Breaking News

লামায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতঘর পুড়ে ছাই, ৫ লক্ষ টাকার ক্ষতি

লামা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পুকুরিয়া খুলা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. নবির উদ্দিনের বাড়িতে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তার আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডে ঘরে মজুত প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের তামাক, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. নবির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে জানান,
“সকাল বেলা হঠাৎ আগুন লেগে আমার সব শেষ হয়ে গেছে। তামাক বিক্রি করে ঋণ শোধ করার কথা ছিল, এখন আমি নিঃস্ব।”

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এবং সরকারি-বেসরকারি সহায়তা কামনা করেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত