বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নজির মেম্বার পাড়ায় অবৈধ মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, “আলীকদম নয়াপাড়া পরিবর্তন যুব সংঘ”-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের আলীকদম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও যুব সংঘের এমন উদ্যোগের প্রশংসা দেখা গেছে। এলাকাবাসী আশা করছেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।