বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বন্যহাতি ও বন্যশূকরের উপদ্রব থেকে বাগান ও ফসল রক্ষায় স্থাপন করা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে লামা উপজেলার মাতামুহুরী নদীর হোয়াইট পিক রিসোর্টসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মংচেসা মার্মা উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়ার মৃত পাইংসাউ মার্মার ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয় মার্মা পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকায় বন্যহাতি ও বন্যশূকরের আক্রমণ থেকে বাগান ও ফসল রক্ষায় কিছু বাসিন্দা বিপজ্জনক পদ্ধতি অবলম্বন করেন। এরই অংশ হিসেবে হোয়াইট পিক রিসোর্টের কাছাকাছি একটি বাগানে বন্যহাতি তাড়ানোর জন্য উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মংচেসা মার্মার মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নদীতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পর থেকে সংশ্লিষ্ট খামারের মালিককে এলাকায় দেখা যাচ্ছে না। তিনি খামারের গবাদিপশু নিয়ে আত্মগোপনে গেছেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। শনিবার দুপুরে মাতামুহুরী নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের অংশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা লামা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, “মাতামুহুরী নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় আমরা সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসি এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করি।” লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি আরও বলেন, “হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।” এদিকে, বন্যপ্রাণীর উপদ্রব থেকে ফসল রক্ষার নামে জনবসতি ও ফসলি জমিতে এ ধরনের বিপজ্জনক বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় কারও অবহেলা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ...
বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মাঝে ২১ লাখ ৫৯ হাজার টাকার সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ এবং হাতি সংরক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর) লামা বন বিভাগের আয়োজনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এ সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন বন অধিদপ্তর, ঢাকার প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসা...
বান্দরবানের লামায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’। ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন। বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রগ...
বান্দরবানের লামা উপজেলায় ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র রাখার অপরাধে মো. ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা ঘোষণা করা হয়। এতে মামলা নম্বর ৫৩/২০২৬ নথিভুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। দণ্ডপ্রাপ্ত মো. ইমতিয়াজ লামা পৌরসভার চেয়ারম্যানপাড়া এলাকার...
পার্বত্য চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সংকট হলো পানি। তাই পাহাড়ি জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে এখানকার ঝর্ণাগুলোকে অবিলম্বে পুনরুজ্জীবিত ও সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু। আন্তর্জাতিক সংস্থা আইসিআইএমওডি (ICIMOD)-এর প্রদর্শিত সমাধানগুলো থেকে শিক্ষা নিয়ে সফল পদ্ধতিগুলো পুরো পার্বত্য অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ওপর তিনি বিশেষ জোর দেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক...
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো. ছগির হোসেন (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুর্গম হাতিরঝিরি এলাকার একটি জুম পাহাড়ের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছগির হোসেন রূপসীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুর হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয় ও প্র...