পরীক্ষামূলক প্রচার

Breaking News

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ—প্রাথমিক বাছাই পর্বের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশ পুলিশ-এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমে বান্দরবান পুলিশ লাইন্সে নারী প্রার্থীর শারীরিক মাপ (উচ্চতা) যাচাই চলছে—স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে চলছে প্রাথমিক বাছাই পর্ব। ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশ-এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমে বান্দরবান পুলিশ লাইন্সে নারী প্রার্থীর শারীরিক মাপ (উচ্চতা) যাচাই চলছে—স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে চলছে প্রাথমিক বাছাই পর্ব। ছবি: সংগৃহীত

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ-এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পর্বের ১ম দিনের কার্যক্রম আজ ২১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮:০০টা হতে বান্দরবান পুলিশ লাইন্সের প্রবেশদ্বারে প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের উচ্চতা পরিমাপের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বাছাইকৃত প্রার্থীদের পুলিশ লাইন্স মাঠে নিয়ে শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান।

দিনব্যাপী কার্যক্রম শেষে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হবে। কোনো ধরনের সুপারিশ, তদবির বা অর্থের বিনিময়ে চাকরি পাওয়া সম্ভব নয়। সরকারি নির্ধারিত ফি ব্যতীত অন্য কোনো অর্থ কাউকে প্রদান করতে হবে না।”

এসময় তিনি প্রার্থীদের দালাল ও প্রতারকদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত সকল কর্মকর্তাকে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠুতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, এ নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্স, রাঙ্গামাটি ও নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এবং বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বচ্ছতা, ন্যায্যতা ও মেধার ভিত্তিতেই গড়ে উঠছে বাংলাদেশ পুলিশ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত