সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়িতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন জামান। সভায় বক্তারা পাহাড়ি এলাকায় মৎস্য সম্পদের সম্ভাবনা, টেকসই চাষ পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বিতা অর্জনের ওপর বিশেষ জোর দেন। অনুষ্ঠান শেষে স্থানীয় মৎস্য উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনজন সেরা মৎস্যচাষিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।