বান্দরবান পার্বত্য জেলায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব মারাত্মক রূপ ধারণ করেছে। আক্রান্ত হয়ে ইতোমধ্যে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুব্যবস্থা ও জরুরি যাতায়াত সুনিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি চিটি সূত্রে এই তথ্য জানা যায়। নোটিশে উল্লেখ করা হয়, জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আক্রান্তদের সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্স সেবার অপ্রতুলতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের দ্রুত ও নিরবচ্ছিন্ন চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে, যা বিনামূল্যে সেবা প্রদান করবে। জরুরি প্রয়োজনে যেকোনো সময় সেবা নিতে যোগাযোগ কর্মকর্তা আসিফ ইকবালের ০১৮৭৮৩৫২১৪১ নম্বরে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, রোয়াংছড়ি: শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করার লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ জুলাই ২০২৬) রোয়াংছড়ি থানা সংলগ্ন ‘মাওসেতুং তঞ্চঙ্গ্যা অডিটোরিয়াম’ মাঠ প্রাঙ্গণে এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্র...
তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বান্দরবানের রোয়াংছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে। রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং বেক্ষ্যং জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও মাঠবিমুখতা দূর করার লক্ষ্যে এই ফুটবল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল...
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত ৭৪ বছর বয়সী রামকিল বম আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দিলে মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অংশ হিসেবে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে শনিবার বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ...
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্দশাগ্রস্ত পরিবারের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ১৫৫টি পরিবারের মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ওয়াশ ইন এফসি পিবিআই’ প্রকল্পের আওতায় আয়োজিত এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে, যার অর্থায়ন করেছে ওয়ার্ল্ড ভিশন ইউএসএ। হিউম্যানিটারিয়ান ফা...
বান্দরবানের রোয়াংছড়িতে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাধারা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের লক্ষ্যে “Startup, Science Project and Innovation Idea Showcasing Programme-2026” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক ধারণা ও স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করেন। রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৌধিচন্দ্র তঞ্চ...