পরীক্ষামূলক প্রচার

Breaking News

চেকপোস্টে তল্লাশিতে ধরা পড়লো গাঁজা পাচারকারী

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বিজিবি সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর আদর্শগ্রাম চেকপোস্ট-এ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় রামু উপজেলা থেকে আসা একটি সিএনজি তল্লাশি করে মো. ইউনুছ সিকদার (৪৫)-কে আটক করা হয়।

তল্লাশির সময় তার পেট ও পায়ে লুকিয়ে রাখা প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

আটক ইউনুছ সিকদার কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত