বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে ঘুমধুম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী দাদার পক্ষ থেকে ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘুমধুম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার গরিব, দুঃখী ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সাধারণ ও নিম্নআয়ের মানুষের কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা দেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডকে নিয়ে সীমিত পরিসরে এ কার্যক্রম শুরু করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে ঘুমধুম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আরও জানান, ভবিষ্যতে ঘুমধুম ইউনিয়নের নয়টি ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর পরিসরে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা পাশে থাকলে আগামীতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঘুমধুম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের জন্য কাজ করার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক বিশেষ ভৌগোলিক ও সামাজিক বাস্তবতার অঞ্চল, যেখানে বাঙালি ও বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর মিশ্র বসবাস। যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, শিক্ষা-স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং কর্মসংস্থানের অভাবে এই অঞ্চলের যুবসমাজ দীর্ঘদিন ধরে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এই বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে শুধু নিরাপত্তার দায়িত্ব পালন নয়, বরং উন্নয়ন ও সম্প্রীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় গুইমারা, বান্দরবান, খাগড়াছড়ি...
রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবানে সেনাবাহিনী ও বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গত ছয় মাসে (মার্চ-আগস্ট ২০২৬) নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব অভিযানের বেশ কয়েকটিতে পার্বত্য অঞ্চলের সশস্ত্র আঞ্চলিক সংগঠনের সদস্যদের সম্পৃক্ততার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), জেএসএসের একটি অংশসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠ...
বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় আনন্দ ও শ্রদ্ধা জানিয়ে বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে রোয়াংছড়ি উপজেলা যুবদল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লু প্রু মং মারমা। অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে নতুন মন্ত্রী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করেন। পরিবেশ র...
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে ২০২৬-২৭ অর্থবছরে ২৪ জন গরিব, দুস্থ, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীর মাঝে ৯৪ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী...
বান্দরবান পার্বত্য জেলায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব মারাত্মক রূপ ধারণ করেছে। আক্রান্ত হয়ে ইতোমধ্যে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুব্যবস্থা ও জরুরি যাতায়াত সুনিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি চিটি সূত্রে এই তথ্য জানা যায়। নোটিশে উল্লেখ করা হয়, জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আক...