পরীক্ষামূলক প্রচার

Breaking News

ঈদুল ফিতরে ঘুমধুম ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোছাইন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘুমধুম ইউনিয়নসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ প্রতিবাদী কণ্ঠস্বর আমির হোছাইন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে এসেছে, যা আনন্দ, খুশি এবং ভ্রাতৃত্বের বন্ধনের প্রতীক। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই পবিত্র ঈদ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে।

তিনি আরও বলেন, ঘুমধুম ইউনিয়নকে একটি আদর্শ, আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান এবং উৎসবের সময় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন থাকার অনুরোধ করেন, যাতে কারও জন্য আনন্দের এই সময়টি কষ্টের কারণ না হয়।

বার্তার শেষাংশে আমির হোছাইন বলেন, তিনি একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত ঘুমধুম ইউনিয়নের স্বপ্ন দেখেন। পবিত্র ঈদের শিক্ষা ধারণ করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত