পরীক্ষামূলক প্রচার

Breaking News

সরকারি অনুষ্ঠানে ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তির ছবির চেয়ে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—তা থ্রিডি কিংবা অন্য যেকোনো আঙ্গিকই হোক না কেন—ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। একই সাথে প্রচারসামগ্রীর নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে অনুষ্ঠানের আসল উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত