পরীক্ষামূলক প্রচার

Breaking News

ধানমন্ডির বাসভবনে নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারান বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের ১৬ সদস্য ও ঘনিষ্ঠজন

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের এক নৃশংস ও মর্মস্পর্শী হত্যাকাণ্ডে বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বীরত্ব, ত্যাগ, দৃঢ়প্রত্যয় ও নেতৃত্বগুণের এক অনন্য সম্মিলন হিসেবে বঙ্গবন্ধুকে স্মরণ করছে গোটা জাতি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য ধানমন্ডির ঐতিহাসিক বাসভবনে সপরিবারে হত্যা করে জাতির পিতাকে। এই জঘন্য হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর পাশাপাশি প্রাণ হারান তাঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, দ্বিতীয় পুত্র শেখ জামাল এবং কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল। এ ছাড়া প্রাণ হারান পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি ও মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত এবং তাঁর পরিবারের সন্তান আরিফ, সুকান্তবাবু ও বেবি। এ ছাড়া শাহাদাতবরণ করেন বঙ্গবন্ধুর ভাগ্নে, যুবলীগের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, আবদুল নাঈম খান রিন্টু এবং জীবন উৎসর্গকারী কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ পরিবারের মোট ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

সে সময় তৎকালীন পরিস্থিতিতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা বিদেশে অবস্থান করায় এই বর্বর হত্যাকাণ্ডের হাত থেকে প্রাণে রক্ষা পান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত