রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর হেলাল।
সভায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্য মামুনুর রশিদ মামুন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ।
এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্য সায়রা চন্দ্রা চাকমা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, রাঙামাটি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্য ফারুক আহমেদ সাব্বিরসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আরও অংশ নেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চলমান কার্যক্রম, জেলার সার্বিক উন্নয়ন এবং স্থানীয় জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।