বান্দরবানের লামায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’। ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন। বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।