পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন।

মোহাম্মদ ইব্রাহিম, বান্দরবান প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বান্দরবানে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন। ছবি: গিরিকন্ঠ
বান্দরবানে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন। ছবি: গিরিকন্ঠ

মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর একটি গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত অভিযানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ নতুন গতি লাভ করে, যা চূড়ান্ত বিজয়ের পথকে আরও সুদৃঢ় করে।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, সশস্ত্র বাহিনীর অবদান ও দেশপ্রেমের চেতনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দেশপ্রেমকে উৎসাহিত করা হয়।

আয়োজনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত