পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে লামায় স্কুল কার্ড আনার কথা বলে ৩ কিশোরী নিখোঁজ, এলাকায় উদ্বেগ

মোঃ রাসেল, লামা (বান্দরবান) প্রতিনিধি |
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বান্দরবানে তিন কিশোরীর খোঁজ নেই, উদ্বিগ্ন পরিবার ছবি: গিরিকন্ঠ
বান্দরবানে তিন কিশোরীর খোঁজ নেই, উদ্বিগ্ন পরিবার ছবি: গিরিকন্ঠ

বান্দরবানের লামা উপজেলায় রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত ১১ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর তিন দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ কিশোরীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ কিশোরীরা হলো—ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া সুলতানা (১৩), হালিমাতুচ্ছ সাদিয়া (১৪) ও রেশমি আক্তার (১৭)। তারা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর চকরিয়ার মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে তিন কিশোরী একসঙ্গে বাড়ি থেকে বের হয়। রেশমি আক্তার ওই বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করায় তার কার্ড আনার সূত্র ধরে অন্য দুজনও তার সঙ্গে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় ইয়াংছা বাজারে যায়। পরে সেখান থেকে একটি টমটম (ইজিবাইক) ভাড়া করে চকরিয়ার উদ্দেশে রওনা হয়। এরপর থেকে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। স্বজনদের সঙ্গে তাদের কোনো যোগাযোগও হয়নি।

এ ঘটনায় নিখোঁজ কিশোরীদের পরিবারের পক্ষ থেকে লামা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্তানদের সন্ধান ও নিরাপদে ফিরে পাওয়ার আশায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকেরা।

ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ উদ্দিন জানান, নিখোঁজ শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকেই বিদ্যালয়ে অনিয়মিত ছিল। গণমাধ্যম ও প্রশাসনের মাধ্যমে তিনি তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছেন।

কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল আহমেদ জানান, নিখোঁজের বিষয়টি জানার পর থেকেই পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের অবস্থান শনাক্তে অনুসন্ধান শুরু করেছে। নিখোঁজ কিশোরীদের বিষয়ে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত