দীর্ঘ প্রায় দুই বছরের অনিশ্চয়তা, বাস্তুচ্যুত জীবন আর স্বদেশে ফেরার অপেক্ষার অবসান ঘটেছে। ভারতের মিজোরামে আশ্রয় নেওয়া বম জনগোষ্ঠীর তিনটি পরিবার ফিরে এসেছে বাংলাদেশে। জন্মভূমির মাটিতে পা রেখেই শিশুদের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকা। লাল-সবুজের পতাকা হাতে তাদের মুখে ফুটে ওঠে বিস্ময়, স্বস্তি ও আবেগ—যেন দীর্ঘদিনের অচেনা স্বদেশকে প্রথমবার নিজের করে পাওয়ার অনুভূতি। ফিরে আসা পরিবারগুলোর শিশুদের কাছে এই মুহূর্ত ছিল অন্যরকম। তাদের কেউ কেউ এত অল্প বয়সে বাংলাদেশ ছেড়েছিল যে জন্মভূমির কোনো স্মৃতিই তাদের নেই। এমনকি ফিরে আসা একটি শিশুর জন্ম হয়েছে ভারতের মিজোরামে। বাবা-মায়ের কাছে বাংলাদেশ ছিল তাদের স্বদেশ, পূর্বপুরুষের ভূমি; কিন্তু শিশুদের কাছে তা ছিল অনেকটা গল্পের মতোই। সেই স্বদেশকে এবার তারা প্রথমবার দেখল, স্পর্শ করল এবং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দাঁড়াল। জাতীয় পতাকা হাতে ছোট্ট শিশুদের সেই দৃশ্য উপস্থিত সবার মধ্যেই তৈরি করে আবেগঘন পরিবেশ। দীর্ঘ বিচ্ছিন্নতার পর স্বদেশে ফেরার আনন্দে পরিবারগুলোর মধ্যেও ছিল স্বস্তির অনুভূতি। জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি ও নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে বম জনগোষ্ঠীর তিনটি পরিবার বাংলাদেশ ছেড়ে ভারতের মিজোরামে আশ্রয় নেয়। নিরাপদ আশ্রয়ের প্রত্যাশায় দেশ ছাড়লেও সেখানে দীর্ঘ সময় তাদের কাটাতে হয় অনিশ্চয়তার মধ্যে। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে তারা অপেক্ষা করতে থাকে দেশে ফেরার উপযুক্ত সময়ের জন্য। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পাশাপাশি বম জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। মিজোরামে অবস্থানরত পরিবারগুলোর কাছে বিভিন্ন মাধ্যমে দেশের পরিস্থিতি ও নিরাপদে ফিরে আসার বিষয়ে বার্তা পৌঁছে দেওয়া হয়। বম সমাজের সহযোগিতায় নেওয়া এসব উদ্যোগের ফলে পরিবারগুলোর মধ্যে আস্থা তৈরি হয়। একপর্যায়ে তারা স্বদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। গত ১২ সেপ্টেম্বরে তারা মিজোরাম-হরিণা-রাঙামাটি হয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরদিন ১৩ সেপ্টেম্বর সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাঙামাটি থেকে তাদের বাকলাইপাড়া সাব-জোনের আওতাধীন এলাকায় নিয়ে আসা হয়। পরে ১৪ সেপ্টেম্বর সকালের নিজ নিজ বাড়িতে চলে যায়।বাকলাইপাড়া ক্যাম্পে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও আশ্বাস দেওয়া হয়। পুনর্বাসন ও জীবনযাত্রাকে সহজ করতে বাকলাইপাড়া সাব-জোনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে শুকনো রসদ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, সোলার প্যানেল ও ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও তাদের স্বাভাবিক জীবন পুনর্গঠনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় দুই বছর পর তিনটি বম পরিবারের এই প্রত্যাবর্তন শুধু কয়েকটি পরিবারের ঘরে...
বান্দরবানের রুমা উপজেলার সদর থানাপাড়া এলাকায় অবস্থিত সেন্ট অ্যান্টনী ক্যাথলিক গির্জা পরিচালিত হোস্টেলের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী পাইহ্রুং প্রু (৯)-এর নিখোঁজ হওয়ার পর কৈক্ষংঝিরি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পাইহ্রুং প্রু রুমার টুঁঙ্গী পাড়ার পকসিং প্রুর ছেলে। গত ৮ সেপ্টেম্বর বিকেলে আনুমানিক ৪টার দিকে পাইহ্রুং প্রুসহ কয়েকজন শিক্ষার্থী হোস্টেলের বাইরে সাঙ্গু নদীর ঘাটে গোসল করতে গেলে গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। হোস্টেলে নিয়মিত গোসলের পর্যাপ্ত ব্যবস্থা...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত...
বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন–২০২৬-এর আওতায় যুবক-যুবতীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এসি ও ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এক মাসব্যাপী অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের মেরামত, রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে প্রশিক...
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বিভিন্ন সরকারি বিভাগ ও প্রতিষ্ঠানের সমন্বয় ও তদারকির দায়িত্ব বণ্টন করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর সংশ্লিষ্ট ধারার আওতায় পরিষদের সদস্যদের এসব দায়িত্ব দেওয়া হয়। পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং সহ মোট ১৫ জন সদস্যের মধ্যে বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের দায়িত্ব বণ্টন করা হয়েছে। চেয়ারম্যান মাম্যাচিং কে সমাজসেবা অধিদপ্তর ও জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্য চনুমং পেয়েছেন জেলা তথ্য বিভাগ ও জেলা ক্রীড়...
বান্দরবানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. জাকির হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে বান্দরবান সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার তাজিংডং হোটেলের সামনে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. কামরুল আজমের নেতৃত্বে...