পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবান জেলা পরিষদের ১৫ সদস্যের দায়িত্ব বণ্টন।

নিজস্ব প্রতিবেদন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বান্দরবান জেলা পরিষদের ১৫ সদস্যের দায়িত্ব বণ্টন। ছবি: গিরিকন্ঠ
বান্দরবান জেলা পরিষদের ১৫ সদস্যের দায়িত্ব বণ্টন। ছবি: গিরিকন্ঠ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বিভিন্ন সরকারি বিভাগ ও প্রতিষ্ঠানের সমন্বয় ও তদারকির দায়িত্ব বণ্টন করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর সংশ্লিষ্ট ধারার আওতায় পরিষদের সদস্যদের এসব দায়িত্ব দেওয়া হয়।

পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং সহ মোট ১৫ জন সদস্যের মধ্যে বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের দায়িত্ব বণ্টন করা হয়েছে। চেয়ারম্যান মাম্যাচিং কে সমাজসেবা অধিদপ্তর ও জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সদস্য চনুমং পেয়েছেন জেলা তথ্য বিভাগ ও জেলা ক্রীড়া বিভাগের দায়িত্ব। মং ক্যনু মারমা কে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে। লুসাই মং পেয়েছেন স্বাস্থ্য বিভাগ ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্ব।

মাওসেতুং তংচংগ্যা কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ ও মৎস্যসম্পদ সংশ্লিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। দনওয়াই ম্রো পেয়েছেন পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের দায়িত্ব।

আগস্টিন ত্রিপুরা কে ভূমি উন্নয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অংজাই উই চাক পেয়েছেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের দায়িত্ব। রিয়াল দাও বম কে পর্যটন ব্যবস্থাপনা ও সরকারি গণগ্রন্থাগারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আবদুল মাবুদ কে মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভাগ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। মশিউর রহমান পেয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব। মোহাম্মদ জসিম উদ্দিন কে জেলা সমাজসেবা বিভাগ ও বেসরকারি সংস্থা/প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্যউপ্রু খিয়াং কে যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব, উম্যাসিং মার্মা কে জেলা সমবায় বিভাগের দায়িত্ব এবং কাজী নিরুতাজ বেগম কে সমাজকল্যাণ ও শিশু বিষয়ক কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন এবং হস্তান্তরিত দায়িত্ব ও পরিষদের সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রমের ওপর সমন্বয় ও তদারকির ভূমিকা পালন করবেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত