পরীক্ষামূলক প্রচার

Breaking News

চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, জিপিএ-৫ এ বড় বিপর্যয়

অনলাইন ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে। এ বছর বোর্ডটিতে পাসের হার দাঁড়িয়েছে ৫২.৫৭ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন ও পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান।

বিগত বছরগুলোর পরিসংখ্যান বিশ্লেষণ করলে ফলাফলের এই নিম্নমুখী প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পাসের হার ছিল ৫২.৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী। আর ২০২৪ সালে পাসের হার ছিল ৭০.৩২ শতাংশ, যেখানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ২৬৯ জন। অর্থাৎ, গত দুই বছরের তুলনায় এ বছর পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ফলাফল বিপর্যয় ও জিপিএ-৫ কমার কারণ ব্যাখ্যা করে অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে এবং খাতা মূল্যায়ন করা হয়েছে একই পদ্ধতিতে। খাতা মূল্যায়ন প্রক্রিয়া যথাযথ ও নিরপেক্ষ হওয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে থাকতে পারে। এছাড়া কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকায় শুরুর দিকের পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের মাঝে কিছুটা ভয়ভীতি কাজ করেছিল। একই সাথে প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েক দিন পরীক্ষা বন্ধ থাকায় দীর্ঘ বিরতির পর পড়াশোনায় ফিরতে শিক্ষার্থীদের কিছুটা বেগ পেতে হয়েছে, যা চূড়ান্ত ফলাফলে প্রভাব ফেলেছে বলে তিনি মনে করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত