পরীক্ষামূলক প্রচার

Breaking News

থাইক্ষিয়ং পাড়ায় ধর্মযাজকদের মহাসম্মেলনে সেনাবাহিনীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

রুমা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

পার্বত্য চট্টগ্রাম প্রতিবেদক:পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় থাইক্ষিয়ং পাড়ায় আয়োজিত বার্ষিক ধর্মযাজকদের মহাসম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করেছে সেনাবাহিনী।

গত ২০ থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ মহাসম্মেলনে স্থানীয় ধর্মযাজক, খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য এবং পাড়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্মেলনের বিভিন্ন পর্বে স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত শিশুদের মাঝে চকলেট এবং সম্মেলনে অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে মিষ্টান্ন ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাড়াবাসীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য ও সংগীত পরিবেশনায় অংশ নেওয়া স্থানীয় শিশু-কিশোর ও শিল্পীদের প্রতিভা ও উৎসাহকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের পুরস্কার প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে ওঠে। এ লক্ষ্যকে সামনে রেখে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যের সেতুবন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত