দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে গত ২৩ জুলাই মিল্টন দস্তিদারকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই কারাগারেই আটক রয়েছেন। কারাগারে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে জানানো হয়। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করতে পারবেন না এবং অন্য কোনো পদেও দায়িত্ব পালন করতে পারবেন না। এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামণি বলেন, দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে পিআইও মিল্টন দস্তিদার কারাগারে থাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তার কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি তার স্থলে নতুন একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। প্রসঙ্গত, মিল্টন দস্তিদার বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখে পড়েন। এসব অভিযোগের মধ্যে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে দায়ের করা মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
পড়াশোনা এবং শিক্ষকতার পাশাপাশি মৎস্য খাতে অনন্য সাফল্যের স্বীকৃতি পেয়েছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাগর কান্তি দাশ। সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা ও মৎস্য চাষি হিসেবে পুরস্কৃত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সফলভাবে মৎস্য চাষ চালিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। পড়াশোনার পাশাপাশি তিনি বর্তমানে দস্তিরহাটের একটি কোচিং সেন্টারেও শিক্ষকতা...
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য (ইউপি মেম্বার) ছিদ্দিক আহমদ তার পদ থেকে পদত্যাগ করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিত্ব করার পাশাপাশি তিনি টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও রাজনৈতিক দায়িত্ব পালন করছেন। গত ১২ আগস্ট বুধবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত এক পত্রের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র জমা দেন। লিখিত পদত্যাগপত্রে ছিদ্দিক আহমদ উল্লেখ করেন, তিনি সাবরাং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচ...
রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে কারিনা পাল (১৬) নামের এক মেধাবী পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে উপজেলার মহব্বতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কারিনা পাল উপজেলার মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে স্থানীয় চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারিনা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। বিদ্যালয়ের পরীক্ষায় সব সময়ই তার রোল নম্বর দুই বা তিনের...
টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৫ আগস্ট) সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় পুনরায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কটিতে সাময়িকভাবে যানবাহন চলাচল ও যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। ফলে পাহাড়ি মাটি নরম হয়ে আজ সকালে মেরিন ড্রাইভের ওপর বিশালাকার মাটির স্তূপ ও গাছপালা ভেঙে পড়ে। ফলে সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী...
কক্সবাজারের টেকনাফে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে কথিত 'বন্দুকযুদ্ধে' হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। প্রসিকিউশনের তদন্ত রিপোর্ট পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন। একইসঙ্গে মামলায় অভিযুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং গ্রেপ্তার থাকা আসামিদের 'শোন অ্যারেস্ট' দেখানো হয়েছে। মামলা...