পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবান প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮: নাছিরুল আলম সভাপতি ও এন এ জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

 ২৭ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হলো বান্দরবান প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮। অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এই নির্বাচনে ৩৯ জন ভোটারের মধ্যে মোট ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং কোনো ভোট বাতিল হয়নি।

নির্বাচনের ভোটগণনা শেষে প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে নাছিরুল আলম ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. ওসমান গনি পেয়েছেন ১৮ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে মোহাম্মদ মোজাম্মেল হক (লিটন) বিজয়ী হয়েছেন । সাধারণ সম্পাদক পদে এন এ জাকির ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী টিংশেপ্রু মংটিং মারমা পেয়েছেন ৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিজভী রাহাত এবং তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী পেয়েছেন ২ ভোট। পাশাপাশি, কোষাধ্যক্ষ পদে ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইসহাক, এবং তার প্রতিদ্বন্দ্বী কৌশিক দাশ গুপ্ত পেয়েছেন ৭ ভোট।

উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রুমা, বান্দরবানের উপজেলা নির্বাচন অফিসার রাসেল দে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত