জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম নাহিদ গতকাল ২২ মার্চ ঈদের ছুটি উপলক্ষে বান্দরবানে আগমন করেছেন। রাত ৮টার দিকে তিনি শহরের সার্কিট হাউসে ওঠেন। এ সময় যুবশক্তি বান্দরবান শাখার পক্ষ থেকে ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরে রাত ৯টার দিকে নাহিদ তার জোটের শরিক দল জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমির ও নায়েবে আমিরের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।
নাহিদের এই আকস্মিক আগমনকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। যুবশক্তির এক নেতা বলেন, “তার আগমনে ঈদের আনন্দ দ্বিগুণ হবে। পাশাপাশি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে, যা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে।