দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক পদত্যাগের পর ফাঁকা হওয়া বঙ্গভবনের শীর্ষ আসনে কে বসছেন—তা নিয়ে জাতীয় রাজনীতিতে ব্যাপক কৌতুহল ও হিসাব-নিকাশ শুরু হয়েছে। গুঞ্জন ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রাজ্ঞ রাজনীতিক এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বজনীন গ্রহণযোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সংকটকালীন নেতৃত্বের কারণে দলীয় ও সাধারণ সর্বমহলেই তাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৭৭ বছর বয়সী এই বর্ষীয়ান নেতাকে বিএনপির একাংশ এবং দেশের রাজনৈতিক বিশ্লেষকরা রাষ্ট্রপতির গুরুদায়িত্বের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করছেন। যদিও এই বিষয়ে তিনি নিজে এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। কেন আলোচনায় মির্জা ফখরুল? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শীর্ষ পছন্দের তালিকায় থাকার পেছনে প্রধানত তিনটি বিষয় কাজ করছে: রাজনৈতিক আনুগত্য ও দুঃসময়ের নেতৃত্ব: দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রতিকূল পরিস্থিতিতে রাজপথের আন্দোলন ও দল পরিচালনা করেছেন তিনি। বিশেষ করে শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে দলকে সুসংগঠিত রাখা এবং জিয়া পরিবারের প্রতি অবিচল আনুগত্য তাঁকে নেতাকর্মীদের কাছে অনন্য উচ্চতায় বসিয়েছে। সজ্জন ও স্বচ্ছ ভাবমূর্তি: শিক্ষকতা দিয়ে ক্যারিয়ার শুরু করা এই রাজনীতিকের দীর্ঘ ক্যারিয়ারে কোনো দুর্নীতির দাগ নেই। শালীন বক্তব্য ও মার্জিত আচরণের জন্য বিরোধী শিবিরের কাছেও তিনি সমান শ্রদ্ধেয়। সার্বজনীন ও কূটনৈতিক গ্রহণযোগ্যতা: তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও অসাম্প্রদায়িক মূল্যবোধে বিশ্বাসী। সুশীল সমাজ থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও তাঁর সুপরিচিতি সরকারের ভারসাম্য বজায় রাখতে বড় ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতামত ও সাংবিধানিক প্রক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় রাজনীতিতে রাষ্ট্রপতির পদটি একটি গুরুত্বপূর্ণ অভিভাবকত্ব ও ভারসাম্যের জায়গা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামছুল আলম সেলিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স ম আলী রেজার মতে, এমন একজন বর্ষীয়ান ও সৎ রাজনীতিককে বঙ্গভবনে বসানো হলে তা সাংবিধানিক পদের মর্যাদাকে আরও বৃদ্ধি করবে। এদিকে, খালি হওয়া এই আসনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তকরণ ও সার্বিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা। পরবর্তীতে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বিগত ১৮০ দিনে গৃহীত প্রচার কার্যক্রম ও উন্নয়নমূলক অর্জন তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনস্থ লামা তথ্য অফিস (লামা-আলীকদম-নাইক্ষ্যংছড়ি) এ ব্রিফিংয়ের আয়োজন করে। লামা তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। ব্রিফিংয়ে জানানো...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মাকে বান্দরবানে প্রথম আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বান্দরবান প্রেসক্লাব। শনিবার শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং বান্দরবানের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিক...
ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেপ্তার এবং পরবর্তী ঘটনাবলি নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মেজর ইমরানের দেওয়া তথ্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন থেকে সেই সময়ের একটি খণ্ডচিত্র ফুটে উঠেছে। মইনুল হোসেন রোডে কড়া পাহারা তারেক রহমানকে গ্রেপ্তারের অভিযানে নেতৃত্বদানকারী মেজর ইমরানের বয়ান অনুযায়ী, একজন রানার ও একজন ড্রাইভার নিয়ে তিনি মইনুল হোসেন রোডস্থ বেগম খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হন। ওই সময় পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে মোট ৪৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তালিকায় ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। বিএনপির প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহা...