শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা WESHDA-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
গত রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. শাহ আলম এবং WESHDA-এর নির্বাহী পরিচালক ডা. শেখ মো. মারফুল হক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তির মূল লক্ষ্য:
এই সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা কার্যক্রম, কমিউনিটি ডেভেলপমেন্ট, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এই চুক্তি বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থার মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং গবেষণা ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।