পরীক্ষামূলক প্রচার

Breaking News

নাইক্ষ্যংছড়িতে গভীর রাতে রাবার বাগানের ৩ শ্রমিক অপহৃত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে আবারো অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের আলীক্ষ্যং মৌজাস্থিত 'আবীর রাবার বাগান' থেকে তিন তরুণ শ্রমিককে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে গেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। অপহৃত শ্রমিকরা হলেন— টেকনাফের শফিউল্লাহ কাটার বাসিন্দা নুরুল ইসলাম (২৪), এনামুল হক (২৮) এবং হাসান (২০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মধ্যরাতে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল বাগানের স্টাফ কোয়ার্টারে হানা দেয়। তারা দরজা খোলার জন্য চিৎকার শুরু করলে ভেতরে থাকা শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে দরজা খোলার সাথে সাথেই দুর্বৃত্তরা অস্ত্রের মুখে কোয়ার্টারে থাকা ১৩ জন নারী-পুরুষকে জিম্মি করে ফেলে। সেখান থেকে বেছে বেছে ওই তিন যুবককে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় তারা। উপস্থিত শ্রমিকরা জানান, অপহরণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় প্রাণভয়ে কেউ বাধা দেওয়ার সাহস পাননি। এ ঘটনায় ওই এলাকার শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত