পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে কবরস্থান দখল করে রিসোর্ট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বান্দরবান প্রেস ক্লাবের সামনে কবরস্থান দখল করে রিসোর্ট নির্মাণের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন। ছবি: গিরিকণ্ঠ
বান্দরবান প্রেস ক্লাবের সামনে কবরস্থান দখল করে রিসোর্ট নির্মাণের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন। ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানে কবরস্থান বেদখল করে রিসোর্ট নির্মাণের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে বান্দরবান প্রেস ক্লাব এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাগান পাড়া গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষদের কবরস্থান দখল করে সেখানে “জঙ্গল ভিলা” নামে একটি রিসোর্ট নির্মাণের চেষ্টা চলছে, যা তারা সম্পূর্ণ অবৈধ ও অমানবিক বলে দাবি করেন।

স্থানীয় মিরিঞ্জা বাগান পাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত কবরস্থানের জমি রক্ষা এবং দখলচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন থেকে এলাকাবাসী হুঁশিয়ারি দেন, কবরস্থানের জায়গা রক্ষায় প্রয়োজন হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত