পরীক্ষামূলক প্রচার

Breaking News

চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন স্থাপনের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

চট্টগ্রামের হালিশহর এক্সেস রোড এলাকায় ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাত তিনটার দিকে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান 'চায়না হাইড্রো কোম্পানি'র খননকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়লে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব (২৫) ও তুষার (২২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়; নিহত উভয়ের বাড়ি দিনাজপুর জেলায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, ভোরে চার শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্য দুই শ্রমিক সাগর ও এরশাদ বর্তমানে হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত